
আবু রায়হান (বর্ষন),শরীয়তপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের তালিকায় অর্ন্তভুক্ত করার প্রায় এক থেকে দেড় মাস পর আলমগীর খলিফা নামের এক লোক একটি কুচক্রী মহল নিয়ে মামলা দিয়ে জাতীয়করণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ একজোটে বিক্ষোভে শামিল হন।জিএসসি পরীক্ষার কথা বিবেচনা করে,শান্তিপুর্ন ভাবে রবিবার ও সোমবার বেলা ৩ টায় ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ডামুড্যা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ পূর্বে সমাবেশে বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিটি উপজেলায় একটি করে সরকারি উচ্চ বিদ্যালয় জাতীয়করণে অর্ন্তভুক্তির তালিকায় আমাদের ঐতিহ্যবাহী ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই অন্য একটি বিদ্যালয়ের কুচক্রীমহল আমাদের বিদ্যালয় যাতে জাতীয়করণ করা না হয় সেই ষড়যন্ত্র লিপ্ত হয় এবং বিদ্যালয়ের জাতীয়করণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার ফলে আমাদের বিদ্যালয়ের জাতীয়করণের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে আমাদের বিদ্যালয়কে জাতীয়করণের তালিকায় রাখার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামানা করছি। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সমাজ সেবক কামাল ঢালী, সিনিয়র শিক্ষক আলী আজগর, আব্দুল মজিদ,রতন ছৈয়াল,মানোয়ার হোসেন, মনির সিকদার, মিরাজ সিকদার,মুজাহিদ মাদবর,সাংবাদিক রিয়াজুল ইসলাম, গড়াইনিউজ২৪ এর শরীয়তপুর প্রতিনিধি আবু রায়হান (বর্ষন),সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিক্ষোভ মিছিলের নেত্রীত্ত দেন খাইরুল হারিস পাপ্পু সিকদার ।

























