ঈশ্বরদীর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন

0
2497

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্প্রতিবার মিড-ডে মিলের উদ্বোধন হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরনের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পুরুষ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, ঈশ্বরদী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
মিড-ডে মিল চালুকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে। শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ও স্কুল থেকে ঝড়েপড়া রোধে মিড-ডে মিল চালু করা হয়েছে। আমাদের এই কোমলমতি শিশুদের মাঝে মেধা লুকিয়ে আছে। এদের মেধা বিকাশের দায়িত্ব আমাদের সকলের। অনেক শিশু টিফিন না নিয়ে স্কুলে চলে আসেন। দুপুরে খাবার না খেয়ে তারা অসুস্থ হয়ে যায়। শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে ব্যক্তিগত উদ্যোগে মিড-ডে মিল চালু করা হয়েছে। প্রত্যেক শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ধনী-গরীবের সকল ছেলে-মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন বর্তমান সরকার। প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি। তাই এই ভিত মজবুত করতে শিশুদের প্রতি যতœবান হতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের প্রতি জোর তাগিদ দিয়ে ওই স্কুলের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন।