রংপুরে ভুয়া অনলাইন টিভি চ্যানেল সেভেন নিয়ে জাকিয়া জাহানের প্রতারণা ফাঁদ অবশেষে শেষ!

0
1440

গড়াইনিউজ২৪:: অনলাইন টিভি চ্যানেলে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রংপুরে ভুয়া অনলাইন টিভি চ্যানেল ‘সেভেন’ এ চাকরি দেওয়ার কথা বলে অসংখ্য বেকার যুবক-যুবতীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক জাকিয়া জাহানকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ওই প্রতারক পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে দেখা করে তাকে হয়রানি করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ সুপার তাকে বলেছেন, চ্যানেলের অনুমোদন না থাকলে ও কাউকে প্রতারিত করা হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হয়রানি করে থাকলে তাও খতিয়ে দেখা হবে। রংপুর জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবির জানান, বিষয়টি দেখার দায়িত্ব বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের। তবে তিনি বিষয়টি তথ্য মন্ত্রণালয়েও অবহিত করবেন। বিটিভির রংপুর উপকেন্দ্রের প্রকৌশলী হুমায়ুন কবির জানান, জাকিয়া জাহান টিভি চ্যানেলের জন্য কোনো আবেদন করেননি। তাই তার চ্যানেল চালু করার কোনো বৈধতা নেই। অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন জানান, প্রতারিতরা আইনের আশ্রয় নিলে ব্যবস্থা নিব। প্রসঙ্গত, রংপুর কোতয়ালি থানায় প্রতারণার শিকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মহানগরীর পানি উন্নয়ন বোর্ডের তিস্তা প্রজেক্ট কলোনির খোরশেদ আলমের পুত্র তানভীর আহমেদ শুভ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার রাতে এসআই মকবুল হোসেন তাকে আটকের জন্য অভিযান চালালে তিনি পালিয়ে যান।