প্রগতি ও প্রতিশ্রুতিশীল এক অভিনেতার নাম নজরুল ইসলাম তোফা

0
3003

বিনোদন রিপোর্ট, গড়াইনিউজ২৪.কম:: প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান জাতীয় পরিমন্ডলের অভিনেতা নজরুল ইসলাম তোফা ‘আয় না’ সিনেমায় প্রান খুলে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এই সুদক্ষ অভিনেতা অভিজ্ঞতার আলোকে নরসুন্দর অর্থ্যাৎ নাপিত চরিত্রে চমৎকার অভিনয় করেছেন।তিনি বলেন, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি অভিনয় করেন। নাট্যগুরু মিডিয়া ব্যাক্তিত্ব নাট্যকার ও পরিচালক শিমুল সরকারের ধারাবাহিক নাটক ‘চোরকাব্য’, ‘ডাইরেক্টর’, ‘মামার হাতের মোয়া’, ‘সাহস সঞ্চয় ব্যূরো’ এবং প্যাকেজ ‘শাস্তি’ নাটকে অত্যন্ত সফলতার সাথে অভিনয় করে মিডিয়া জগতে পরিচিত হোন।

তাছাড়া শাহরিয়ার চয়ন, আব্দুল্লাহ আল মামুন সনেট, আশিক রাজ, রমো রশিদ, ইহতেশাম জনি, মিজান খান, আশিকুর উল আলম, নান্নু মাহমুদ, মাহমুদ হোসেন মাসুদ এবং প্রয়াত গোলাম পাঞ্জাতন সহ বেশ কিছু পরিচালকের ধারাবাহিক নাটক এবং প্যাকেজ নাটকে অভিনয় করার পর রাজশাহী তরুণ নির্মাতা তাওকীর ইসলাম শাইকের ‘আয় না’ সিনেমায় অভিনয় করেন।

‘আয় না’ একটি নাপিত পরিবারের নিজ সন্তানের স্বপ্নের প্রতিচ্ছবি। সন্তান চুল কাটা পেশাকে পছন্দ করেন না। বাবা নরসুন্দর পেশাকে নিয়ে বাঁচতে চান এবং উপদেশ দেন। সন্তান আনন্দ সাকিব খানের অভিনয়ে বিভর। কিন্তু তা কি করে হয়, নাপিত বাবা এক সময় মারা গেলে নাপিত পেশা তার জীপিকার পাথেয় হয়। এমন ভাবেই কাহিনি চলতে থাকে।

বাংলাদেশ জাতীয় শিশু চলচ্চিত্র-২০১৬ অ্যাওয়ার্ডের পাশাপাশি ‘আয় না’ সিনেমা ভারতের চতুর্থ ইন্ডিয়া সিনে ফিল্ম ফেস্টিভ্যালে স্টুডেন্ট শর্টফিল্ম বিভাগের সিলেকশনে শ্রেষ্ঠ চিত্রনাট্য অ্যাওয়ার্ড পেয়েছে। মূলত ইটালীর এক ফেস্টিভ্যালের জন্য নির্মাণ এই ‘আয় না’ সিনেমা।
তাছাড়া বেশ কিছু ফেস্টিভ্যালে অফিশিয়্যাল সিলেকশনে ‘আয় না’ সিনেমা জমা আছে। ইতিমধ্যে ‘আয় না’ সিনেমা অফিশিয়্যাল সিলেকশন পেয়েছে আলপ্যাভিরামা (২০১৬) সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা, চতুর্থ আন্তর্জাতিক উডপেকার চলচ্চিত্র প্রতিযোগিতায়। নজরুল ইসলাম তোফা বলেন, আমেরিকার ডলাসের প্রথম বাংলা চলচ্চিত্র উৎসবেও সুযোগ পেয়েছে বিশেষ প্রদর্শনীর। এদিকে দিল্লি শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও নয়ডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে এবং নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ-২০১৬-তে ইয়ং ফিল্ম মেকার ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ‘আয় না’ সিনেমা।তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে, সারা বিশ্বের শ্রী দুন্দিরাজ গোবিন্দ ফালকেকে ভারতীয় সিনেমা জগতের পিতা মনে করা হয়। সেই দাদা সাহেব ফালকে স্মরনে বিশ্বের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেখানেও স্টুডেন্ট সেকশনে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড হয় ‘তোফা’ অভিনীত ‘আয় না’। এখানেই ‘আয় না’ সিনেমা থেমে নেই, পরিচালক তাওকীর ইসলাম শাইক দিল্লীতে পড়াশোনায় অবস্থান করেন বলে, বাংলোর শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করেন এবং অ্যাওয়ার্ড অর্জন করেন। পরিচালক বলেন নজরুল ইসলাম তোফা অনেক পরিশ্রমী একজন অভিনেতা, সব চরিত্রের অভিনয়ের যোগ্যতার পরিচয় দিতে পারবেন। আমি রীতিমত তাঁর অভিনয়ে মুগ্ধ।

নজরুল ইসলাম তোফা বলেন, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে চাকরির সুবাদে আছেন বলে বরেন্দ্র প্রোডাকশনের পরিচালক আহসান কবীর লিটনের ফিল্মে অভিনয় করবেন। আগামীতে নাট্যগুরু পরিচালক শিমুল সরকার ও তাওকীর ইসলাম শাইকের আরো ভালো কাজে ভালো অভিনয় দেখাতে আশা পোষন করেন।

নাটক করতে হলে, নাটকের বই পড়ার বিকল্প নেই। ভালো নাটক ও সিনেমা, অভিনয় চর্চার জন্য অত্যন্ত জরুরী। আরো বলেন, এপার বাংলা ও ওপার বাংলার প্রায় সাড়ে তিন হাজার বই মনের ক্ষুধা মিটাতে সংগ্রহে রেখেছেন এবং সংগ্রহ করছেন। সাংস্কৃতি পরিমন্ডলে বড় হতে হলে এবং খাঁটি মানুষ হতে হলে সত্য, সুন্দর, মঙ্গলের পথে চলতে হবে।