ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ :বার্নিকাট

0
1521

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস,গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন কালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ। এর পুরাকৃর্তিগুলো সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি। বৃহস্পতিবার  মার্শিয়া ব্লুম বার্নিকাট বাগেরহাট শহরতলীর ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরে সেখানে প্রতœতত্ত্ব অধিদপ্তরের যাদুঘর পরিদর্শন করেন। যাদুঘর পরিদর্শন কালে তিনি প্রায় ৬০০ বছর পূর্বের খান জাহান (র:) এর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরাকির্তীর স্বারক ও প্রতœবস্তু ঘুরে ঘুরে দেখেন। মার্কিন রাষ্ট্রদূত ষাটগম্বুজ মসজিদে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু। মার্কিন রাষ্ট্রদূতের জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রতœতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন।