কুষ্টিয়ায় বিআরবি কেবলসের চেয়ারম্যানকে সংবর্ধনা

0
2181

কুষ্টিয়া অফিস:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান জাতীয় রপ্তানী ট্রফি পদক পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি হাজী মোঃ রবিউল ইসলাম। সংবর্ধনা পাওয়ার পর মজিবর রহমান বলেন, ‘এটা কেবল আমার অর্জন নয়। কুষ্টিয়ার অর্জন। কুষ্টিয়ার মানুষের অর্জন এটা।’ তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত বড় হচ্ছে। ব্যবসায়িরা এখন ব্যবসার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজ গঠনেও অবদান রাখছে। আলহাজ্ব মজিবর রহমান আরও বলেন, আপনারা আমাকে যেভাবে সংবর্দনা প্রদান করছেন তাতে আমি অভিভুত। আমি আপনাদের সকলেল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, দেশের মধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আমার থেকে বড় বড় গ্রুপ অব কোম্পানী রয়েছে। এরমধ্যেও আমরা মফস্বল এলাকা থেকে ব্যবসা করে যথাযথ সম্মান বয়ে আনতে পেরেছি এর কৃতিত্ব আমার একার নয়, এ কৃতিত্ব কুষ্টিয়া জেলাবাসীর। তিনি বলেন, আমার পরিবারের কেউ শিল্পের সাথে জড়িত ছিলো না। নিজের চেষ্টা, মেধা এবং পরিশ্রম আজ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। শিল্পপ্রতিষ্ঠান তৈরী করাটা বড় ব্যাপা নয়, বাজাজাতকরণটাই হলো মূল ব্যপার। আমার প্রতিষ্ঠান যেমন দেশের মধ্যে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তেমনি বিশ্বের অনেক দেশেই আমার প্রতিষ্ঠানের সুনাম করেছে। যার কারনে দেশে এবং বিদেশ থেকে অনেক পদক গ্রহণ করেছি। নতুন নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা আর কমেটমেন্ট ঠিক রেখে যদি ব্যবসা করা যায় তাহলে অনেক দুর পর্যন্ত ওঠা যায়। তিনি বলেন, এক সময় কোন ব্যাংক আমাকে ৫লাখ টাকা ব্যবসার সহযোগীতা জন্য দেয়নি। অথচ এখন অনেক ব্যাংক আমাকে হাজার হাজার কোটি টাকা দেওয়ার জন্য এগিয়ে আসে। এটি কেবল সম্ভব হয়েছে আমার ব্যবসায়ীক সততা ও আস্থার উপর। এ জেলায় কেউ যদি কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই তাহলে তাদের সহযোগীতার জন্য আমি আমার হাত বাড়িয়ে দেব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া সদর উপজেলা সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী লাহড়ী, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাবেক সভাপতি নাসির উদ্দিন মৃধা, বিসিকের ডিজিএম, জিপি এ্যাড আ স ম আক্তারুজ্জামান মাসুম, ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ডা: আমিনুল হক রতন, কেএনবি এ্যাগ্রো ইন্ডা: এর ব্যস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির, কুষ্টিয়া রেস্তরা মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সনজু, কুষ্টিয়া ইসলামী ব্যাংকের ভাইচ প্রেসিডেন্ট মীর রহমত উল্øাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন সাগর, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান। সভাপতির বক্তব্যে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, সকল শ্রেনী পেশার মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। বিআরবি গ্রুপের নাম মানেই কুষ্টিয়া। শুধু কুষ্টিয়ায় নয়, দেশ ছাড়িয়ে সারা বিশ্বে জায়গা দখল করে নিয়েছে। আর তাই আমরা কুষ্টিয়াবাসী গর্ববোধ করতে পারি এই বিআরবির কারনে। এই জেলাকে অর্থনেতিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিআরবির অনেক গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, এই অর্জন শুধু বিআরবি গ্রুপের কিংবা মজিবর রহমানের নয়। এ অর্জন জেলার ২২লাখ মানুষের। ভবিষ্যতের এই গৌরব অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কুষ্টিয়ার মানুষের ভাগ্য বদলের নায়ক মজিবর রহমানকে পেয়ে আমরা কুষ্টিয়া চেম্বার অব কমার্স আজ অভিভুত ও গৌরবান্বিত। পরে দুপুরের মধ্যহ্ন ভোজের পর সবাইকে কুষ্টিয়ার কুমারখালীর বিখ্যাত কুলফি আইসক্রিমের স্বাদ উপভোগ করানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এস এম কাদেরী শাকিল, খন্দকার মাহমুদ ও শহীদ মুসা।