
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া লাহীনি মধ্যো পাড়ায় ভুমীদস্যুরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধ্যানে আদালতের মামলা সুত্রে জানা যায় কুষ্টিয়া সদর উপজেলার লাহীনি মধ্যো পাড়ার মোঃ রুস্তম আলী শেখ পিতা: মৃত আজিম উদ্দিন শেখ গত ইং তারিখে রেকর্ডের মালিক নজরুল ইসলাম ও ফরিদ শেখ এর নিকট থেকে ক্রয় করে নিজ নামে নাম পত্তনপুর্বক বছর বছর ধরে খাজনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে আবাদ চাষ করে আসছে। হঠাৎ করে গত ১১/০৯/২০২৩ ইং তারিখে সোমবার সকাল আনুমানিক ৯টার সময় একই এলাকার মৃত সাত্তার সর্দার এর ছেলে ভূমীদস্যু সন্ত্রাসী সেলিম সর্দার এর নেতৃত্বে মৃত দেলবার শেখ এর ছেলে লিটন শেখ ও মৃত সাহাদ শেখ এর ছেলে কটা শেখ সহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী হাঁসুয়া, ফালা, রামদাঁ সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রুস্তম আলী শেখের বাড়িতে হামলা করে তাদের কে বসত বাড়ি ও ধানী জমি থেকে উচ্ছেদ করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীদের হামলা কারীদের হাত থেকে প্রাণ রক্ষার জন্য চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে প্রতিরোধ করলে হামলা কারীরা পিছু হটে চলে যায়। যাওয়ার সময় বলে যায় এই জমি আজ হোক কাল হোক আমাদের কে দেওয়াই লাগবে যদি ভালো চাস তো জমির দখল দিয়ে দে তা না হলে রাতের আঁধারে হারিয়ে যেতে হবে। এ ব্যাপারে কুষ্টিয়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারার জন্য রুস্তম শেখ ৭৭৭ নং মিসকেস করেছে, যা আদালতে চলমান রয়েছে। রুস্তম শেখের পরিবার নিরীহ মানুষ। গোলযোগ পরিস্থিতিতে প্রাণের ভয়ে দিন কাটাচ্ছে রুস্তম আলীর পরিবার। এই নিরীহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়ার পুলিশ সুপার মহোদয় ও কুষ্টিয়া-৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তেভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসি।

























