
প্রেস বিজ্ঞপ্তি: গত শনিবার জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায়, মামলাবাজ এমপি জর্জ ভুয়া ব্যারিষ্টার শিরনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন, কুষ্টিয়া( ৪)খোকসা-কুমারখালি আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন খবরটি সঠিক নয়, রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ
সংসদ সদস্য
কুষ্টিয়া-৪ আসন
কুমারখালী- খোকসা, কুষ্টিয়া।

























