কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা

0
2526
কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা

কুষ্টিয়া অফিস:: কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আমি যে দেশসেরা জেলা প্রশাসক হতে পেরেছিলাম এর কৃতিত্ব আপনাদের। এ জেলার ২২লাখ মানুষের। তিনি বলেন, এ জেলার রাজনীতিবিদ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার লাভ করতে পেরেছি এটা গর্বের ও আনন্দের। তিনি বলেন, আমার স্বীকৃতির পেছনে যারা নিরন্তর পরিশ্রম করেছেন তারাই আজ আমাকে সংবর্ধনা দিচ্ছেন। আপনারা যেভাবে আমাকে সম্মান দেখালেন এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। তিনি আরও বলেন, এ জেলার ২২লাখ মানুষের জন্য আমি নিরন্তর কাজ করা চেষ্টা করেছি। বিভিন্ন সরকারী দপ্তরে জনগন ভোগান্তীর শিকার হতো সেসব দপ্তর চিহ্নিত করে জেলার রাজনীতিবিদদের সাথে সমন্বয় করে সেসব প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করেছি। এক্ষেত্রে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেছে সাংবাদিকরা। আর এই কুষ্টিয়া সাংবাদিক সমাজকে আমি কখনো ভুলবোনা। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে তার বিদায় উপলক্ষে মতবিনিময় সভায় সংবর্ধিত হওয়ার সময় তিনি একথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জিপি এ্যাড, আসম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা প্রশাসক পত্মী রেহেনা সুলতানা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভি প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস ও ডেইলী অভজারভার প্রতিনিধি এ্যাড, সিরাজ প্রামানিক। আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, এই জেলা প্রশাসক চলে যাচ্ছেন, জেলা প্রশাসক দুইবার শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহন করেছেন। এজন্য আমরা জেলাবাসী গর্বিত, আওয়ামীলীগ গর্বিত। জেলাবাসীর জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন। এই কুষ্টিয়ার ২২লাখ মানুষকে শান্তিতে বসবাসের জায়গায় রুপান্তরিত করেছে। এই কুষ্টিয়ায় সাংবাদিকদের মধ্যে বিভেদ ছিলো উল্লেখ করে জেলা আওয়ামীলীগের সভাপতি আরও বলেন, কুষ্টিয়া প্রেসক্লাব দুইভাগে বিভক্ত ছিলো। কিছু সাংবাদিক জেলখানায় ছিলো। আমি ব্যক্তিগতভাবে সেসময় জেলা প্রশাসককে বলে সাংবাদিকদের দুই গ্রুপকে একত্রিত করে নির্বাচনের মাধ্যমে তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম। এক্ষেত্রে ভালোভাবে নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের দীর্ঘদিনের অবসান ঘটিয়েছিলেন এই জেলা প্রশাসক। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেন, কুষ্টিয়া এই জেলা প্রশাসককে আমি ‘ডিসি বাহাদুর’ বলতাম। কোন সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তার কাছে কোন কথা বললে উনার (ডিসির) গা জ্বলতো। সাথে সাথেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার উদ্যোগ গ্রহন করেছেন। রাজনীতিবিদদের সাথে জেলা প্রশাসনের সমন্বয়সাধন করে এই কুষ্টিয়ার উন্নয়নে অনেক কাজ করে গেছেন। জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, যোগ্য জেলা প্রশাসকের নেতৃত্বে এই কুষ্টিয়ার বিভিন্ন অফিস আদালতে দূর্নীতিমুক্ত করেছেন। কুষ্টিয়ার মানুষ আপনার যেমনি সুখ দিয়েছে তেমনি আপনি দেশসেরা জেলা প্রশাসক হয়ে আপনি কুষ্টিয়ার মুখ উজ্জল করেছেন। কুষ্টিয়ার ২২লাখ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস বলেন, পাসপোর্ট অফিস, রেজিষ্ট্রি অফিস, ভুমি অফিসের মধ্যে সব থেকে বেশি দুর্নীতি হয়ে থাকে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন যোগদানের পর থেকে এসব দুর্নীতিগ্রস্ত  প্রতিষ্ঠানে একের পর এক অভিযান চালিয়ে সেসব দুর্নীতির মুলোৎপাটন করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৪বছর এ জেলায় কর্মরত শেষে বদলী হয়ে অন্যত্র চলে যাচ্ছে কিন্তু আপনি যাওয়ার পর যেন সেসসব দুর্নীতিপরায়ন প্রতিষ্ঠানগুলোতে আগের মতো না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান। প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন সাগরের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবীবুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী মুর্শেদ আলম মধু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) হাফিজ আল আসাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরুসহ প্রেসক্লাবের নেতৃবন্দ সহ
কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গোলাম মওলা, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক ও ক্রাইমভিশন বিডির সম্পাদক হাসিবুর রহমান রুবেল, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও গড়াইনিউজ২৪.কমের সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সালমান সাহেদ, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ তৌহিদ, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক তারেক বিন আজিজ, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হাসান, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সহঃ প্রচার সম্পাদক এ.এইচ. টিপু, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জুয়েল, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রবীণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।