

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিভিন্ন পদ পেতে জেলা ও কেন্দ্রীয় নেতার কাছে দৌড়ঝাঁপ করছেন বিগত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী। গত ইউপি নির্বাচনে ১০নং দৌলতপুর(সদর) ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মহিউল ইসলামের বিরুদ্ধে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম।
একসময় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি জহুরুল আলম টাকার বিনিময়ে সভাপতি পদে আসেন হচ্ছেন বলে এলাকাতে গুঞ্জন উঠেছে। জহুরুল আলমের বড় ভাই ফ্রিডোম পার্টির নেতা বোমারু জাহিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদ বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করলে আফাজ উদ্দিন আহত হয়ে প্রাণে বেচেঁ গেলেও নিহত হন তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বোমা বহনকারী ব্যক্তি। এই মামলাতে কিছুদিন আগে বোমারু জাহিদের যাবৎজীবন সাজা দেয় কুষ্টিয়ার একটি আদালত। জহুরুল আলমের বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে কল দিলে দুইজন সাড়া দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পদ প্রত্যাশী স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, যারা জননেত্রী শেখ হাসিনা ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বার বার কাজ করেছেন উনারাই বড় পদে বসতে যাচ্ছেন। এতে আমাদের ও কর্মিদের মনোবল ভেঙ্গে যাচ্ছে। ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে বলে মনে হয় না এই কমিটিতে।
























