
সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের তালবাড়িয়া বালির ঘাটে গত ১৮.৪.২০২২ইং তারিখে রাত আনুমানিক ১.৩০ মিনিটে আবু শেখের বাড়িতে তার মেয়ের ঘরে কু-মতলবে প্রবেশ করে তালবাড়িয়া বালির ঘাট এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজিব। আবু শেখের বাড়িতে তার মেয়ের ঘরে প্রবেশ করলে তার মেয়ের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা রাজিবের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসীরা আবু শেখের বাড়িতে ছুটে আসে। এলাকাবাসীদের সহযোগিতায় রাজীবকে আটক করলে তার কাছে থেকে ১২০ পিচ ট্যাপেন্টা, দেশীয় অস্ত্র চাপাতি ও ডেগার সহ আটক করে পুলিশ কন্ট্রোলরুম ৯৯৯ এ ফোন দেয়। পরে মিরপুর থানার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প আইসি শ্যামা প্রসাদ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে। আবু শেখ, স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে রাজীবকে মাদক ও অস্ত্র নিয়ে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় সোপর্দ করে। কিন্তু এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, রাজিব কে রাতে আটক করলেও সকালে ছাড়া পেয়ে যায়, কিন্তু কিভাবে সম্ভব? মাদক অস্ত্র ও নারী নির্যাতন মামলা কোনটিতেই আটক করে রাখতে পারলো না । এদিকে স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাজিব তালবাড়িয়া বালীরঘাট পাড়া ইউসুফ এর ছোট ছেলে। তথ্য সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শেখকে সন্ধ্যায় থানাই দেখা করে নারী নির্যাতনের মামলা দেওয়ার কথা বলে। এদিকে এলাকাবাসীরা প্রায় ১০০জনের গণপিটিশনসহ অভিযোগ দেন ৬ নং ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান। কিন্তু তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলসহ আরো কয়েকজন সন্ধ্যায় থানায় গেলে শীর্ষ সন্ত্রাসী মাদক সম্রাট রাজিবের সাথে কথা বলে রাজিবের কেরামতিতে গনেশ উল্টে যায়। এবং অফিসার ইনচার্জ নানা তাল বাহানা দেখিয়ে রাজিবকে ছেড়ে দেয় বলে স্থানীয়রা জানান। এমন অবস্থাই এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। পরেরদিন বেলা ১১.০০টায় গড়াইনিউজ টিম ভুক্তোভোগীর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে এলাকার মেম্বারসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, কোন মামলায় হয় নি, কারন তালবাড়িয়ার চেয়ারম্যান রাজিবকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। পরবর্তীতে শালিসের কথা বলে আবু শেখের পরিবারকে ডেকে নিয়ে ভয় ভীতি প্রদর্শন করে যাচ্ছেন স্থানীয় চেয়ারম্যান। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন এমন একজন অপরাধী কি ভাবে কিসের বিনিময়ে ছাড়া পেলো। কার কাছে বলবো, কি ভাবে এদের থেকে প্রতিকার পাবো। এলাকাবাসীদের সুরক্ষা কে দেবে? পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বিবেকের কাছে এলাকাবাসীর প্রশ্ন? এদিকে সাংবাদিকদের কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিরপুর থানার ওসি। তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডলকে ফোন দিলে তিনি নিউজ প্রকাশ করতে নিষেধ করেন এবং বলেন বিষয়টি আমি দেখছি। পরবর্তীতে সাংবাদিক ও স্থানীয়দের চাপে শালিসের মাধ্যমে নারী নির্যাতন মামমলায় রাজিবকে থানায় আটক দেখানো হয়। কিন্তু মাদক মামলা গেলো কোথায়?
প্রকাশ সময়: বাংলাদেশ: ২১.৫০মিনিট
গড়াইনিউজ/সালাম

























