‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের পক্ষ থেকে নারী উদ্যোক্তা সাফিনা আনজুম জনিকে সম্মাননা প্রদান!

0
893
মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলনের হাত থেকে সম্মাননা পদক গ্রহন করছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক সংগঠন ও মৌবনের ইডি সাফিনা আনজুম জনি। ছবি: গড়াইনিউজ

তামজিদ তনু, গড়াইনিউজ২৪.কম:: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় নারী মুক্তিযোদ্ধা, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী সেচ্ছাসেবী সংগঠন ও গুনিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত রবিবার বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি রোটারি গ্যালারীতে এক অনুষ্ঠানে সেচ্ছাসেবী ‘মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে। মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গবেষক এ্যাড. খন্দকার সামসুল হক লালিম, বীর মুক্তিযোদ্ধা লুলু-ই- ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা লুলু-ই- জান্নাত, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমান, প্রকৃতি ও পাখি গবেষক কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, সমাজকর্মী সৈয়দা হাবিবা। মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার নিজস্ব অর্থায়নে ৬ ক্যাটাগরীতে ৩৮ জন যোদ্ধা, একজন সেরা সংগঠক ও ৩ জন গুনিজনকে সম্মাননা দেওয়া হচ্ছে। গুনিজন সম্মাননা ক্যাটাগরীতে কুষ্টিয়ার দুই নারী বীর মুক্তিযোদ্ধা আপন দুই বোন লুলু-ই- ফেরদৌস ও লুলু-ই- জান্নাত, এবং গবেষক এ্যাড. খন্দকার সামসুল হক এবং “মানবিক যোদ্ধা” ক্যাটাগরীতে সম্মাননা লাভ করেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক সংগঠন ও মৌবনের ইডি সাফিনা আনজুম জনি। এই পদক প্রাপ্ত হওয়ার পরে তার সাথে কথা বললে সাফিনা আনজুম জনি জানান, আত্মতৃপ্তির ঢেকুর তোলার মতো কিছুই করতে পারিনি এখনো। তবে এই জাতীয় প্রাপ্তি এটাই স্মরণ করে দেয়, পথটা সঠিক আছে, এভাবেই চলতে হবে। থামা যাবে না কিছুতেই। ধন্যবাদ সংগঠনের সবাইকে এবং সেই সাথে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের।