
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: একুশে ফেব্রæয়ারির প্রথম প্রহরের আগেই কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নেমেছিল। গভীর রাত পর্যন্ত কুষ্টিয়াবাসী ডিসি কোর্ট চত্বরে কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিট হতেই প্রথমে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ফুলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গড়াইনিউজ২৪.কম ও রেডিও জট্টিল পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- গড়াইনিউজ২৪.কম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক আলমঙ্গীর হোসেন, গড়াইনিউজ২৪.কম এর সিঃ সহকারী সম্পাদক সেলিম রেজা সালাম, সহঃ সম্পাদক আকাতুজ্জামান ছানি, সহঃ সম্পাদক আনোয়ার হোসেন টিটন, সহঃ সম্পাদক ওয়াসিম আকরাম, নির্বাহী সম্পাদক আশরাফ আলী জাদু, ব্যবস্থাপনা সম্পাদক তামজিদ বিশ^াস তনু, সহঃ বার্তা সম্পাদক রাব্বী আহমেদ, সিঃ স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, স্টাফ রির্পোটার পারভেজ আলম, মিজানুর রহমান সায়েম, শিপলু হোসেন, কামাল শেখ, আনেয়ার হোসেন, রুবেল হোসেন, রানা খান, আসাদ ইসলাম, শহর প্রতিনিধি জাহিদুর রহমান, রাহুল আহমেদ, নয়ন শেখ সহ প্রমুখ।

























