প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলী!

0
828
প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলী!

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে খাজানগর থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে ৪৭০ বস্তা চাউল নিয়ে যাওয়ার নাম করে আত্মসাৎকৃত চাউল প্রায় এক মাস পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত ২ জন ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী থানাধীন চর ছলিমাবাদ এলাকার নূর মােহাম্মদের ছেলে মনিরুল ইসলাম(৪০) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন গৌরীশ্বর এলাকার হবিবরের ছেলে আলমগীর(৩২)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম। পুলিশ সুত্রে জানা যায়, গত ৪ জানুয়ারী ২০২১ ইং তারিখ কুষ্টিয়া সদর থানাধীন খাজানগর এলাকায় অবস্থিত মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক আমিরুল ইসলাম (৬৪) তার বর্ণিত প্রতিষ্ঠান থেকে একটি কাভার্ড ভ্যান যােগে ২৫ কেজি ওজনের ৪২০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৫০ বস্তা সর্বমােট-৪৭০ বস্তা (১৩,০০০ কেজি) বাসমতি চাউল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তি স্মরনী চট্টগ্রাম রােড সংলগ্ন হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অবস্থিত মেসার্স মিতু রাইচ এজেন্সী মিলের মালিক আলহাজ্ব মােক্তার হােসেন সরকারের গোডাউনে যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টার সময় প্রেরণ করেন। কিন্তু চাউল কাভার্ড ভ্যান এর চালক বর্ণিত এজেন্সীতে জমা না দিয়ে চাউল আত্মসাৎ করে। পরে মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক আমিরুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২০, তারিখ-১৯/০১/২০২২ইং, ধারা-৪০৭/৪২০ পেনাল কোড। মামলাটির তদন্তভার দেওয়া হয় কুষ্টিয়া মডেল থানার চৌকস অফিসার এসআই মােঃ সাহেব আলীকে। এসআই সাহেব আলী মামলাটি তদন্তকালে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এর দিক নির্দেশনায় ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে নবগঠিত সাইবার ক্রাইম ইউনিটের সহায্য নিয়ে অতি অল্প সময়ের মধ্যে এসআই সাহেব আলীর নেতৃত্বে,মিলপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই খালিদ আশিক, জগতী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আসাদ ও কুষ্টিয়া মডেল থানার কন্সট্রেবল শফিকুর রহমান, সিরাজগঞ্জ,মানিকগঞ্জ, টাঙ্গাইল, ,নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আত্মসাকৃত বর্ণিত ৪৭০ বস্তা বাসমতি চাউল সহ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআই সাহেব আলী কুষ্টিয়ায় প্রতিনিয়ত মাদক,অস্ত্র উদ্ধার, সহ বিভিন্ন ভালো কাজের জন্য স্বনাম কুড়িয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া শহরবাসীর কাছে প্রশংসায় ভাসছেন। এ বিষয়ে এসআই সাহেব আলীর সাথে কথা বললে তিনি জানান, চোর চক্রের সদস্য রানা আহম্মেদের মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং সিনিয়র কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এই সফলতা পেয়েছি।