
গড়াই নিউজ ২৪.কম::করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের তৈরি করা টিকা দেশে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে করোনা চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমার্জেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাকসিন এবং মেডিকেল ডিভাইস মূল্যায়ন কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেয়া হয়।

























