বিকেলে বসছে বাজেট অধিবেশন

0
773
ফাইল ছবি

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম:আজ বুধবার বিকেলে বসছে বাজেট অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।তবে আজ অধিবেশন শুরু হলেও আগামীকাল বৃহস্পতিবার ৩ জুন অর্থাৎ এ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে সংসদে আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ওই দিন বিকেল ৩টায় বাজেট প্রস্তাব উত্থাপন করবেন।

প্রসঙ্গত, মুস্তাফা কামালের দায়িত্বকালে এটি তৃতীয় বাজেট। অন্যদিকে, এটি বাংলাদেশের ৫০তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট। পাশাপাশি চলমান বৈশ্বিক করোনা মহামারিকালে এটি হবে দ্বিতীয় বাজেট অধিবেশন।

এর আগে গত বছরের ১০ জুন করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। আর ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করা হয় ১১ জুন।

এদিকে, বাজট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। করোনাকালে হওয়ায় এ অধিবেশনের মেয়াদ স্বল্প সময়ের হওয়ার কথা রয়েছে। আজ (২ জুন) শুরু হয়ে ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে। সংক্ষিপ্ত আলোচনার পর নিয়ম অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে পাস করা হবে পরবর্তী অর্থবছরের বাজেট।