
গড়াই নিউজ২৪.কম::করোনাভাইরাস নিয়ে অব্যাহত উদ্বেগের মধ্যে বাংলাদেশে সরকার লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে জানানো হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সব ধরণের কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ এক সপ্তাহ অর্থাৎ ২৩শে মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
ঈদের আগের দিন গত ১৩ই মে এই সময়সীমা বাড়ানোর আভাস দেয়া হলেও রোববার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমের আনুষ্ঠানিক ঘোষণা দিল।
লকডাউন চলাকালে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রম অব্যাহত থাকবে। এবারে নতুন করে দুটি শর্ত যোগ করা হয়েছে।

























