কুষ্টিয়া জিলা স্কুলের ১৬ সালের ব্যাচের ইফতার অনুষ্ঠিত

0
897

সৌরভ শাহরিয়ার,গড়াইনিউজ২৪.কমঃ কুষ্টিয়া জিলা স্কুলের  ১৬সালের ছাত্রদের উদ্যোগে নিজ স্কুল কার্যালয়ে একটি ইফতারির মাহফিল আয়োজন করা হয় ।

আজ ৫ই এপ্রিল রোজ বুধবার,পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কুষ্টিয়া জিলা স্কুলের সেই চির চেনা মাঠ প্রাঙ্গনে ১৬ সালের বন্ধুদের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ ভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত মাহফিলে প্রায় সিংহ ভাগ ছাত্রই উপস্থিত ছিল । শুধু তাই নয় চাঁদার কিছু অংশ নিজেদের জন্য এবং বাকি অংশ দিয়ে অসহায়  মানুষদের মধ্যে ইফতারি বন্টন করা হয় ।

আলহামদুল্লিল্লাহ,আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এই মহামারিতে আল্লাহ আমাদের সবাইকে এখনও সুস্থ রেখেছেন । আল্লাহ আমাদের আবার আরেক বারের মতো একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন । রমজান মাসের উছিলায় এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক ও সুস্থতা দান করুক ।