
মোঃ রাহুল আহমেদ :: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪১তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ পালতাডাঙ্গা নিু মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে অলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শুকুর মাস্টার। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলমডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শুকুর মাস্টার, তিনি তার বক্তব্যে বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলংক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদতবরণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ সমগ্র জাতি স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস জানার আহবান জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পোলতাডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাবেক খলিল মেম্বর প্রমুখ।

























