ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র আটক

0
2667

গড়াইনিউজ২৪: ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার পরিবর্তন ডটকমকে জানান, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রাবাদের বিভিন্ন মেসে বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রকে আটক করা হয়েছে। তাদের শেরে বাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, জিজ্ঞাসাবাদে আটক সবাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।