কুষ্টিয়া-১ আসনে নৌকার জন্য ভোট চাইলেন আব্দুল কাদের

0
1989

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী এ্যাড. আ.ক.ম সরওয়ার জাহান বাদশার জন্য নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের। ২৩ ডিসেম্বর উপজেলা বাজারের হাট চালির দোকানী ও সর্ব সাধারনের নিকট নৌকা মার্কার লিফ্লেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট চান। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় তার দক্ষ নেতৃত্বের কারনে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে। তিনি চান সবসময় দেশের মানুষ ভাল থাকুক। দেশের মানুষ ভাল থাকবেন বলেই প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। সেকারনে পূনরায় স¦াধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ.লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতে সুখে শান্তিতে বসবাস করার পথ সুগম করুন।