দ্রব্যমূল্য কমাতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার :হানিফ এমপি

0
636
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: দ্রব্যমূল্য নিয়ে সরকারও যথেষ্ট উদ্বিগ্ন। পাশাপাশি দ্রব্যমূল্য কমাতে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার। অসাধু মজুদদারদের করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি। শুক্রবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বাজার কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। অল্প সময়ের মধ্যে এটা নিরসন হবে। আর বিএনপি নেতাদের অসংলগ্ন কথাবার্তায় মনে হচ্ছে তারা অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হতাশায় তারা কি বলছে এসব জনগণ আমলে নিচ্ছে না।