রাজবাড়ীতে ১০২৫ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

0
2345

পাংশা প্রতিনিধি:: রাজবাড়ীতে অভিযানে ১০২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা ডিবি পুলিশের (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া বলেন, রাজবাড়ী পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনায় অভিযানে রবিবার বিকালে দৌলতদিয়া বাইপাস এলাকায় অভিযান করে মোঃ রইচ মন্ডল(২৩), পিং-আহম্মদ মন্ডল, সাং-সোলাবাড়িয়া, থানা- বালিয়াকান্দিকে ৮৫৫ পিস ইয়াবা,  মোঃ চান মিয়া মোল্লা(৩৮), পিং-আঃ মালেক মোল্লা, সাং পূর্ব তেনাপচা আদর্শ গ্রাম ১০৫ পিস ইয়াবা ও খলিল সরদার(৩৬) পিং মৃত আজগর সরদার সাং উত্তর দৌলতদিয়া ওমর আলী মেম্বার পাড়া থেকে ৬৫ পিস ইয়াবা সহ সর্বোমোট ১০২৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।