উন্নয়ন এর মুল চালিকাশক্তি হলো আধুনিক সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা: হানিফ এমপি

0
333

#বিভিন্ন বিশ্ববিদ্যালয়, #মেডিক্যাল কলেজ, #ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ পাওয়া পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীকে সোহান’স কোচিং এর সংবর্ধনা প্রদান।
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: উন্নয়নের মুল চালিকাশক্তি হচ্ছে আধুনিক মানের সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল শিক্ষিত বাঙালি জাতি গঠন। বঙ্গবন্ধুর সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছিলো, কিন্তু দুঃখের বিষয় ৭১এর পরাজিত শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এদেশের কিছু লোভী মানুষ ও সামরিক বাহিনীর লোভী কিছু অফিসার মিলে রাতের অন্ধকারে পরিকল্পিত হামলার মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবার এমনকি আত্মীয় স্বজনদেরও হত্যা করে বাঙ্গালী জাতিকে আবারও অশিক্ষা গোঁড়ামির দিকে ঠেলে দেওয়া হয়। শিক্ষাঙ্গন কে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত করা হয় কথা গুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। গতকাল ১৬ই সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার সকাল ৯টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে সোহান’স কোচিং এর পাঁচ শতাধিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মাহবুব উল আলম হানিফ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন, যাতে দেশের সকল মানুষের কাছে আধুনিক সময়োপযোগী শিক্ষার আলো পৌঁছাতে পারে, এরই একটি উদাহরণ কুষ্টিয়ার সোহান’স কোচিং। জননেত্রী শেখ হাসিনার সরকারের ১৫ বছর পুর্ন হতে যাচ্ছে সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সোহন’স কোচিং এর প্রতিষ্ঠাও ১৫ বছর, আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাঁতী মোঃ নাহিদুল ইসলাম সোহান কে এই মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য এটা একটা মহান দায়িত্ব। এখানকার ছাত্র-ছাত্রীরা আগামী দিনে মানুষ বানানোর কারিগর হবে, ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী দিনে তোমরা দেশের পরিচালক হবে। অনেকই ভোটার আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে শিক্ষার এই ধারাকে অব্যহত রাখা তোমাদেরই দায়িত্ব। সোহান’স কোচিং এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাঁতী মোঃ নাহিদুল ইসলাম সোহান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব ও সোহান’স কোচিং এর শিক্ষকবৃন্দ, অফিস ষ্টাফ, আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরা। অনুষ্ঠানে ভর্তি সুযোগ পাওয়া পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীদেকে ক্রেষ্ট প্রদান করা হয় সন্মানিত অতিথিদের প্রতিষ্ঠানের লোগো খচিত ডাইরি প্রদান করা হয়।