একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে সব সময় জনগণের জন্য কাজ করতে চাই!

0
767

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে এলাকার একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আর কেউ নন। তিনি হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একজন জনপ্রিয় মানুষ। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এর সফল ও জনপ্রিয় ব্যক্তির কথা যদি বলতে চাই, তাহলে বটতৈল ইউনিয়ন এর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখার বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাবু। তিনি সর্বত্র সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সমাজসেবক হয়ে এলাকার মানুষের পাশে দাড়িয়ে সফলও হয়েছেন। সকলের সহযোগিতা পেয়েছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। তিনি চেয়ারম্যান নন, কিন্তু একজন চেয়ারম্যানের পদে না থেকেও বিশিষ্ট সমাজসেবক হয়ে সফলতা পাওয়ায় তিনি আজ বটতৈল ইউনিয়নবাসীর কাছে সর্বত্র সম্মানিত ব্যক্তি। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়। তিনি প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। কথা বলছিলাম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একজন সমাজসেবক ও বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাবু সম্পর্কে।
তিনি প্রবীণ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি মোঃ দিদার বক্র এর ছেলে। তিনি ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সন্তান হলেও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। কৈশর থেকে মোঃ আরিফুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকান্ডে নিজেকে আকড়ে ধরে রেখেছেন। স্কুলজীবন থেকে শুরু করে তার কলেজের জীবনে আওয়ামী লীগের সকল দিবস থেকে শুরু করে সকল কর্মকান্ড পালন করে যাচ্ছেন। অদ্যবধি তারিখ পর্যন্ত বটতৈল ইউনিয়ন যুব লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে চলেছেন। বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবু বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আমি বটতৈল ইউনিয়নের মানুষের কাছে সেবক হিসেবে সারা জীবন থাকতে চায়। আমার পিতা ইউনিয়ন আওয়ামীগের সাবেক সফল সভাপতি স্বাধীনের পরবর্তী সময়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা বটতৈল ও জগতি ইউনিয়ন বাস্তবায়ন করেন। জীবনে যে কয়দিন বেঁচে ছিলেন ততদিন শেখ মুজিবের আদর্শ নিয়ে বেঁচে ছিলেন। তাই আমিও আমার পিতার আর্দশকে বুকে ধারন করে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।