শীতার্তদের পাশে গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবার

0
705

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: গড়াইনিউজ এর সম্পাদক আতিকুর জামান ছন্দ ও রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন পপি’র উদ্যোগে কুষ্টিয়ার আলফার মোড়ে নিজস্ব অফিসে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল দেয়া হয়। শীতবস্ত্র বিতরণের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন পপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও দৈনিক লালন কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুর জামান ছন্দ, রেডিও জট্টিল এর আর জে শারমিন ইসলাম, সি: সহ: সম্পাদক সেলিম রেজা সালাম, দৈনিক লালন কন্ঠ পত্রিকার সহঃ সম্পাদক মফিজুর রহমান মফি, মোঃ আলমগীর হোসেন, মোঃ রমজান আলী, সহঃ বার্তা সম্পাদক মোঃ রাব্বী আহমেদ, স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল কাদরী, আতিক হাসান সবুজ, মোঃ রুবেল হোসেন, মোঃ বিজয় প্রমুখ। গতকাল রেডিও জট্টিল ও গড়াইনিউজ পরিবারের উদ্যোগে দুঃস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্খা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন রেডিও জট্টিল ও গড়াইনিউজ পরিবারকে।