

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানকে বরিশালে বদলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে গণপূর্ত বিভাগের সর্বস্তরের শ্রমিক-কর্মচারী। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল থেকে গণপূর্ত বিভাগের সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে অফিস চত্তরে বসে কর্মবিরতি শুরু করেন। এরপর বেলা ১২টায় কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর থেকে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সভাপতি জিল্লুর রহমান দাবী করেন, কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের অনিয়ম, দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়া সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ করে অন্যায়ভাবে বরিশালে বদলি করা হয়েছে। মতিউর রহমানের বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা শ্রমিক-কর্মাচারীরা কেউ কাজে যোগ দেব না। তাই অবিলম্বে মতিউর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তিনি। এসময় কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হমিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, তরিকুল হাসান মিন্টু, মোঃ ইসমাইল হোসেন, সহ-সম্পাদক বাদশা আলমগীর, প্রচার সম্পাদক আঃ রশিদ, শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, সদস্য রিপন হোসেন, কুমারখালি উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহি চৌধুরি, সদস্য শিমুল মন্ডল, মাহাফুজ মন্ডল,সাইদুল ইসলাম এবং গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টুসহ শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মতিউর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক বারাবর সারকলিপি প্রদান করা হয়। এদিকে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের ভয়ে বৃহস্পতিবার সারাদিন অফিসে আসেননি কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। উল্লেখ্য, গতকাল বিকেলে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি এর সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানকে বরিশালে বদলি করা।
























