কুষ্টিয়াবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা: ব্যরিষ্টার গৌরব চাকী

0
742
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যরিষ্টার গৌরব চাকী। ছবি: গড়াইনিউজ।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যরিষ্টার গৌরব চাকী। ব্যরিষ্টার গৌরব চাকী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়–ক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এদিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। সবাইকে ঈদ মোবারক।

প্রকাশ : বাংলাদেশ সময়: ১৪.০০মিনিট।
গড়াইনিউজ/ রাব্বী