
আহম্মেদ নাসির, পাংশা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: গত শনিবার রাতে রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিজানে রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়কে প্রেটল ডিউটি কালে ১ হাজার ১১১পিচ ফেন্সিডিলসহ ট্রাক চালক হুমায়ুন কবীর তুহিন (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হুমায়ুন কবীর তুহিন যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তাদাহ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং আটককৃত ওই ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ লক্ষ্যাধীক টাকা। পাংশা থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান ওই দিন রাতে যশোর হতে ছেড়ে আসা ঢাকা গামী ট্রাক (যার রেজিষ্টেশন নং-ঢাকা মেট্রো-১৪-৬৯১৭) টি রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়ক দিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিতিতে তিনি এবং এস, আই লিয়াকত হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকটি তল্লাসী করে ট্রাকের মধ্যে থাকা ১ জাহার ১১১ পিচ ফেন্সিডিল দেখতে পেয়ে চালককে গ্রেফতার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে। পাংশা থানা সুত্রে জানা যায় পাংশা থানা পুলিশ এত বড় ফেন্সিডিলের চালান পূর্বে আর কখনই আটক করতে সক্ষম হয়নি। এব্যপারে মাদক দ্রব্য আইনে পাংশা থানায় একটি মামলা হয়েছে।
























