নারী উদ্যোক্তারা আগামী বাজেটে কর ছাড় পেতে পারেন

0
780

গড়াইনিউজ ২৪.কম:: আগামী বাজেটে ব্যবসায় আয়করে ছাড় পেতে পারেন নারী উদ্যোক্তারা। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে কর ছাড় পেলেও, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে কর ছাড় পেতে পারেন তারা।অর্থাৎ, কোনো নারী উদ্যোক্তার ব্যবসায় যদি বছরে ৭০ লাখ টাকা লেনদেন হয়, তাহলে তাকে কোনো নূন্যতম কর দিতে হবে না।অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।ওই কর্মকর্তা বলেন, ‘নারী উদ্যোক্তা পরিচালিত ব্যবসার জন্য আমাদের আলাদা টার্নওভার কর হার নেই। কিন্তু, তাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। তাই, আমরা বার্ষিক লেনদেনে আয়করের নতুন একটি সীমা নির্ধারণের কথা ভাবছি।’

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী,গড়াইনিউজ ২৪.কম::