কার স্বার্থ উদ্ধারের জন্য এক বোতল ফেনসিডিলসহ কথিত আটক সাংবাদিককে মাজায় দড়ি পড়ানো হলো

0
1776

গড়াইনিউজ২৪.কম: ১৬ এপ্রিল রোজ শুক্রবার মধ্যরাতে লালমনিরহাটের কুলাঘাটে এক (১) বোতল ফেনসিডিলসহ দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থার লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে বিজিবি আটক করেন। আটকের পর তাকে যেভাবে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে বিষয়টি গভীর উদ্বেগজনক ।

শাহীন আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবেও কর্মরত। বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি একজন সাংবাদিক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা জাতির বিবেকের মাজায় দড়ি দিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানাচ্ছি ।