কুষ্টিয়ায় আন্ত:দেশীয় মটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

0
2783
কুষ্টিয়ায় আন্ত:দেশীয় মটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক :মটরসাইকেল ও মাদক উদ্ধারসহ আটক ৬

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে আন্ত:দেশীয় মটরসাইকেল চোর চক্রের দুই সদস্যসহ ৪টি মটরসাইকেল উদ্ধার এবং ইয়াবা-ফেন্সিডিলসহ ৬জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযানকালে মটরসাইকেল ক্রয়-বিক্রয়কালীন সময়ে হাতে নাতে এসব আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত সূত্রধরে ৪টি মটর সাইকেল উদ্ধার করা হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিশাল আয়োজনের মধ্যদিয়ে জেলার ২২২জন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের পরও নতুন মাদক ব্যবসায়ীদের সন্ধানে নেমে বিভিন্ন স্থান থেকে ৬জন মাদক ব্যবসায়ী আটকসহ ৫০পিছ ইয়াবা ও ৫৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বলে দাবি ডিবি পুলিশের। মটরসাইকেল চুরি অভিযোগে আটককৃতদ্বয় হলেন- শহরের কালিশংকরপুর এলাকার কামাল আল মামুন(২৫) ও ঢাকার পল্লবী এলাকার আতিকুর রহমান শামীম(৪২)। এছাড়া ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ে জড়িত অভিযোগে আটককৃতরা হলেন- ইয়ামিন মামুন(২২), তারেক(৩১), আমিন(৩০), আকাশ(২৪), নাজির উদ্দিন(২৩) এবং সৌরভ(২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সিকদার আক্কাস আলীর দাবি, মুখোশধারী বিশিষ্ট লোকদের নেতৃত্বে পরিচালিত আন্ত:দেশীয় মটরসাইকেল চোর চক্রের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। ধৃত আসামীদের দেয়া তথ্য যাচায় করে তাদেরও ধরা হবে। এরা কৌশলে কুষ্টিয়া অঞ্চল থেকে চুরি বা ছিনতাই হওয়া বাইকগুলি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাতে পাঠায় আর ঢাকা বা অন্যান্য অঞ্চলের গাড়িগুলি এঅঞ্চলে পাঠায় বলে আটকদের স্বীকারোক্তিতে পাওয়া গেছে। এছাড়া মাদক নিয়ন্ত্রন শুন্য কোটায় আনার প্রচেষ্টাকে নস্যাৎ করতে নতুন করে যেসব মাদক চক্র সৃষ্টি হচ্ছে তাদেরও মূলোৎপাটন করতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।