
যুগল প্রেম
– নূর মোহাম্মদ রবিউল
বছর বছর পেরিয়ে স্বামী-স্ত্রী এক সাথে
এক অনন্ত ভালবাসার বন্ধনে রয়,
কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান স্রষ্টার
তাইতো দুজনে জীবন গড়ার সঙ্গী হয়।
সময়ের সুতাতে কতনা স্বীয় যতনে
গাথা মালা দিয়ে সমাজ বরণে করে সাজ,
মুক্ত আলোর প্রদীপ জ্বালিয়ে
অমিয় আলোর মাধুরীতে এলো লাজ।
এ বশে আদি থেকে চলেছে প্রভূর দয়ায়
তাইতো মিলন এদের দুয়েতে এক আত্মায়,
র্অধাঙ্গীনদিরে প্রেমে অসীম শেষ হবার নয়
অনুপ্রেরনায় ক্ষণে ক্ষণে চলন্ত আগামীর পথচলায়।
অপ-কলঙ্ক তুফান-কম্পনরে সব বাধা পেরিয়ে
প্রেমের সুবাসে আজ সুন্দর এ ধরণী
সকল প্রেম জীবনের টানে অটল হয়ে
সইে যুগল বন্ধনে আজও কাঁদে ইতিহাস বরণী।
পথপ্রর্দশকের উপহার বা বৈচিত্রময় যত জুটি
শান্তির সেতুতে আজ সেজেছে সমাজমেলা,
সৃষ্টির এই ভালবাসার বাগান ফুলের ঘ্রাণে
মধু পানে বেঁচে থেকে দুর হোক যত জ্বালা।
আত্মতৃপ্ত (প্রকাশিত কাব্যগ্রন্থ)-নূর মোহাম্মদ রবিউল।

























