শততম টেস্টের দলে ইমরুল, নেই রাব্বি

0
1579

গড়াইনিউজ২৪.কম:: শ্রীলংকার বিপক্ষে ড্র’য়ের আশা জাগিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম টেস্টের শেষ দিনে ২৫৯ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে সিরিজের পরবর্তী ও শেষ টেস্ট ম্যাচকে সামনে রেখে কলম্বো পৌঁছেছে। কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শততম ম্যাচ। তাই প্রথম টেস্টের তিক্ত স্মৃতি পিছনে ফেলে এ’ম্যাচে মাঠে নামতে ও ভালো করতে মুখিয়ে আছে মুশফিকবাহিনী।  এদিকে, ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে শততম টেস্ট ম্যাচের দলে পরিবর্তন এসেছে দু’টি।ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম আসরের শেষ দুই রাউন্ডে নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সি গায়ে উজ্জ্বল ইমরুল কায়েসের অন্তর্ভুক্তির বিপরীতে প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা পেসার রাব্বি বাদ পড়েছেন দ্বিতীয় টেস্টের দল থেকে।