হাটশ হরিপুর ইউনিয়ন যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
348

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ যুব মহিলা লীগ হাটশ হরিপুর ইউনিয়ন শাখার ত্রি – বার্ষিক সম্মেলন – ২০২৩ আজ বিকেল ৪ ঘটিকার সময় হাটশ হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের হলরুমে সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাম্মি সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সফল ও জননন্দিত চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাটি ও মানুষের নেতা মোঃ আতাউর রহমান আতা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম শম্পা মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ মেহরীন নেছা। ত্রি- বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ। হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল। হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফ ফারাজী। হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস। সম্মেলনে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন। ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লালন মাহমুদ সহ হাটশ হরিপুর ইউনিয়ন যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।