
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে সীমানা জটিলতা নিয়ে মরহুম ইউসুফ আলী চেয়ারম্যান মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন। প্রায় ১৯ বছর পরে আইনী জটিলতা শেষ হয়ে জিয়ারখী ও কাঞ্চনপুর ইউনিয়ন ভাগ হয়ে নির্বাচন হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান ঝন্টু চশমা প্রতীক নিয়ে ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানে রয়েছে। কাঞ্চনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, গরীব ও অসহায় মানুষের আস্থার প্রতীক সমাজসেবক আনিসুর রহমান ঝন্টু। তিনি কাঞ্চনপুর ইউনিয়নবাসীর বিপদের বন্ধু। ইউনিয়নবাসী বিপদে আপদে যখন তাকে ডাকে তখনই তাকে কাছে পায়। তিনি তার ইউনিয়নকে কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চান। তিনি কাঞ্চনপুর ইউনিয়নের রাস্তা, স্কুল মসজিদ, গোরস্থান, ঈদগাহ মন্দির সহ তার ইউনিয়নের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন।


তিনি কাঞ্চনপুর ইউনিয়নের অসহায় মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে করোনা মহামারীতে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তিনি কাঞ্চনপুর ইউনিয়নকে একটি দুর্নীতি মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। কাঞ্চনপুর ইউনিয়নের সাধারণ জনগন আরো বলেন, আমাদের এই এলাকা আগে জিয়ারখী ইউনিয়ন এর মধ্যে ছিলো, কিন্তু তখন থেকেই আনিসুর রহমান ঝন্টু চেয়ারম্যান না হয়েও তিনি এলাকার চেয়ারম্যানের মতো কাজ করেছেন। কাঞ্চনপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে একত্রে করে সরকারের দেওয়া নীতি মালা মেনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ প্রদান করে জনগণের মনের মাঝে জায়গা করে নিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান ঝন্টু। তিনি এই করোনা মহামারির মধ্যেও ইউনিয়নের সকল মানুষের ঘরে ঘরে নিজস্ব অর্থায়নে সকল সাহায্য সহ প্রাতিষ্ঠানিক সাহায্য পৌছায়ে দিয়েছেন। তারা বলেন আনিসুর রহমান ঝন্টু এর মত এরকম একজন মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন দ্রæত সম্ভব হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সময় লাগবে না। তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সহযোদ্ধা হিসেবে আসন্ন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনিসুর রহমান ঝন্টু’র চশমা প্রতীকে ভোট দিয়ে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই কাঞ্চনপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

























