দৌলতদিয়া ফেরী ঘাট পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

0
3310

গড়াইনিউজ২৪. ডেস্ক: নৌ-পরিবন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী এলাকা পরিদর্শন করেন। দৌলতদিয়া ফেরী ঘাট পরিদর্শন কালে তিনি বলেন তিব্র স্রোতের কারনে ফেরি চলাল করতে সমস্যা হওয়ায় যানজটের সৃষ্টি হয়। তবে এখন স্রোত অনেকটা কমে গেছে আসা করছি কিছু দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।বর্তমান সন্ত্রাস ও জঙ্গীবাদের ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না, এই জঙ্গীবাদের জন্য জামায়াত ও বিএনপিই দায়ী। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করেনি করবে না এই দেশে যারাই জঙ্গীবাদের চেষ্টা করবে তাদের কঠোর হাতে তাদের দমন করা হবে।
নদী ভাঙ্গন বিষয়ে মন্ত্রী বলেন, নদীর স্রোতের কারনে নদী পাড়ের কিছু গ্রাম ভেঙ্গে নদী গর্বে চলে গেছে ও কিছু মানুষ পানিবন্ধী হয়ে পরেছে। সরকারের পক্ষ থেকে ত্রানের চাউল ও বিষদ্ধ পানি দেওয়া হচ্ছে।
এ সয়ম রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নরু মন্ডল সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান দৌলতদিয়া ফেরী ঘাট ও লঞ্চ ঘাট পরিদর্শন করবেন এবং ১১টায় গোয়ালন্দ উপজেলা সদরে আওয়ামীলীগ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে যোগদান করবেন।
এরপর বিকাল ৩টায় ধাওয়াপাড়া ফেরীঘাট পরিদর্শন শেষে ৪টায় রাজবাড়ী সার্কিট হাউজে জেলা সড়ক পরিবহন মালিক গুরুপ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করবেন। সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এর আগে সকাল ৯টায় তিনি পাটুরিয়া ফেরী ঘাট পরিদর্শন করবেন।