ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
1518

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :: ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ  আজ শনিবার এই সমাবেশের আয়োজন করেন। এতে অংশ নেন স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বী, হুমায়রা তাসমিম হিম, মঈন উদ্দিন, অভিভাবকদের মধ্যে ওয়াহিদুজ্জামান টিপু, ফটোসাংবাদিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও প্রাক্তন ছাত্র সেলিম আহমেদ, ইমাম মোহাম্মদ উল্লাহ, শিক্ষক মিনহাজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মকলেছুর রহমান। সমাবেশে সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আব্দুল মান্নান। বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা কোন দলের নয়। এরা তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে চলেছে। সমাবেশে বক্তারা আরও বলেন, ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালো ভাবে না জানা এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। কতিপয় ব্যক্তিদের কুপরামর্শ ও মগজ ধোলাইয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও ঘৃণ্য এই কাজের সাথে ক্রমান্বয়ে জড়িয়ে যাচ্ছে। সন্তানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজ-খবর না রাখা এজন্য দায়ী। বক্তারা এসময় পিতামাতাও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।