সাতক্ষীরা পাটকেলঘাটায় আবারো ট্রাক-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত

0
603

শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পাটকেলঘাটা বলফিল্ড মড়ে বালিবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি বালি বোঝাই ট্রাক সজোরে ট্রাকে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়। তাঁদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে আজ ২২এপ্রিল শুক্রবার ভোর ছয়টার দিকে। এদিকে এক সপ্তার মধ্যে কমপক্ষে মির্জাপুর থেকে ৩০মাইল এর ভিতরে অকালে ঝরে গেছে সড়ক দুর্ঘটনা ৪টি তাজা প্রাণ। সাতক্ষীরা খুলনা মহাসড়কে বিগত কয়েক দিন ধরে প্রায়ই ঘটছে বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ, ইজিবাইক বাস সংঘর্ষ, ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষ। অনুসন্ধান বলছে বেশিরভাগ গাড়ির অবৈধ ডিজিটাল এলইডি লাইট এবং পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে মাহিন্দ্রা, ইজিবাইক, নসিমন, করিমন, ব্যাটারি চালিত ভ্যান ভোর থেকে গভীর রাত পর্যন্ত সীমাহীন যানজট সৃষ্টি এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে এতে প্রায়ই দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ পথচারীরা। এছাড়াও বেশিরভাগ গাড়ির অবৈধ ডিজিটালএলইডি লাইট এবং পাটকেলঘাটা কলেজ মোড় থেকে মির্জাপুর পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ ভাবে যত্রতত্র গাড়ি পার্কিং এবং ইট, বালু, কাঠ রেখে ব্যাবসা করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী, এটা যদি বন্ধ করা না হয়, তাহলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটতে থাকবে বলে মনে করেন সাধারণ পথচারীরা। এ বিষয়ে এলাকার সচেতন মহলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোর দাবি মানুষের জীবন বাঁচাতে সড়ক দুর্ঘটনা রোধে বেশিরভাগ গাড়ির ডিজিটাল এলইডি লাইট এবং অবৈধভাবে যত্রতত্র রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এবং এই ইট, বালু, কাঠ দ্রুত অপসারণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু জোরালো হস্তক্ষেপ এবং দাবি জানিয়েছেন।