

তামজীদ তনু, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌবনের নির্বাহী পরিচালক, নারী বাতায়ন এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাফিনা আনজুম জনীর দাদী সুরাতুন নেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বাদ আসর হাউজিং বি-ব্লকে নারী বাতায়ন এর কার্যালয়ে এ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে নারী বাতায়ন এর শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাতে মৌবন চত্বরে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবদুর রফিক।
এরআগে দুপুরের দিকে কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান সুমনের হাতে সংঘের সদস্যদের জন্য কম্বল তুলে দেয়া হয়। এছাড়াও মিরপুর উপজেলার মশান গ্রামের ভূমিহীন এলাকার বাসিন্দাদের জন্যও কেরামত আলীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসময় মৌবনের সিইও হাবিবুল আলম, জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, ম্যানেজার আশিকুজ্জামান রনি, এক্সকিউটিভ অফিসার মীর তনিমা, কনক রেজা ও সাংবাদিক এসএম জামাল উপস্থিত ছিলেন।
























