শহরে বিভিন্ন মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করলেন অমি!

0
1015

তামজিদ বিশ্বাস, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া অমি-রনি ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী (মালিক) আব্দুল জলিল এর পক্ষে তার পুত্র জীবন আহমেদ অমি শুক্রবার শহরের বিভিন্ন জায়গায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন। আমাদের সাথে এক সাক্ষাৎকারে, আওয়ামীলীগ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী অমি বলেন, কোভিড-১৯ সংক্রমনে মানুষ অসহায় ভাবে দিনযাপন করছে। ক্ষুধার্ত মানুষ ও রোজাদার ব্যক্তিদের জন্য আমার সাধ্যমত তাদের হাতে খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি। গতকাল শুক্রবার বিকেলে শহরের আনাচে, কানাচে, বিভিন্ন মোড়ে, মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়াও কোভিড-১৯ সংক্রমনের পর থেকে অমি-রনি ট্রান্সপোর্টের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা আতাউর রহমান আতা ভাই এর নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অমি-রনি ট্রান্সপোর্টের এই উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

গড়াইনিউজ২৪.কম/তামজিদ