পবিত্র রমজান উপলক্ষে জেড এম সম্রাটের খাদ্য সামগ্রী বিতরণ!

0
2195

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জেড এম সম্রাটের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের হতদরিদ্র ও ছিন্নমূল দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে মজমপুর আগা ইউসুফের মার্কেটের সামনে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। এসব বিতরণকালে জেড এম সম্রাট বলেন, কোভিড -১৯ করোনা ভাইরাসের প্রভাবের পর থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা মাহবুব উল আলম হানিফ সঠিক দিক নির্দেশনা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা নির্দেশের পরিপ্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে। আসন্ন রমজানে যেন খাদ্যর অভাবে কোন মানুষ কষ্ট না করে সেজন্য জেড এম স¤্রাট ব্যক্তিগত উদ্যোগে অসহায় দিনমজুর মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিকশাচালক ও ছিন্নমূল মানুষের হাতে মুড়ি, ছোলা, খেজুর, মালটা, আটা, তেল, বেসন, ডাল ও রুহাফজা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। এ সময় কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জেড এম সম্রাট জাহিদ এগ্রো ফুড এর কর্ণধার জাহিদ হোসেন, সানরাইজ অ্যান্ড এজেন্সির ম্যানেজার দ্বীন ইসলাম রাসেল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিংকন, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান পলোল, কুষ্টিয়া শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তৌফিক আহমেদ মুশফিকুর রহিম, জেড এম নবাব, পিয়ার, শাফি, শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০.৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০