ঈশ্বরও জানে না সালমান কবে বিয়ে করবে: সেলিম খান

0
2830
গড়াইনিউজ২৪.কম:: সালমান খান কবে বিয়ে করছেন সেটা নিয়ে আগ্রহের অন্ত নাই। তবে খোদ সালমানের বাবাই জানালেন, ছেলে কবে বিয়ে করবে সেটা হয়তো ঈশ্বরও জানে না।  মা, বোন জোর করছেন, আত্মীয়-স্বজন, অনুরাগীরাও চান এবার বিয়েটা সেরেই ফেলুন সালমান খান। কিন্তু বিয়ের কথা শুনলেই মুখে কুলুপ আঁটছেন ভাইজান। ছেলের বিয়ে প্রসঙ্গে বাবা সেলিম খান এই বিষয়ে টুইটারে দেয়া এক পোস্টে বলেন, ঈশ্বরও জানেন না, কবে বিয়ের পিঁড়িতে বসবে সালমান। তিনি বলেন, যে কোনও বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করুন, কিন্তু সালমান কবে বিয়ে করছে, এই প্রশ্ন করবেন না। ঈশ্বরও এর উত্তর জানেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস।