‘বিএনপি নেত্রী দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে’

0
2443
গড়াইনিউজ২৪.কম:: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্ত করছে কিভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো যায়। আর এ কারণে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চায়। শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয় প্রাঙ্গণে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। পরবর্তীতে জিয়াউর রহমান ও তার দল ক্ষমতায় এসে খুনিদের বাঁচাতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে। এই কালো আইনই সেদিন পরিস্কার বুঝিয়ে দিয়েছিল- বঙ্গবন্ধুকে হত্যা করে কারা এদেশে অবৈধভাবে ক্ষমতায় থেকে সুবিধা ভোগ করেছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারউজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ান প্রমুখ।