
আবু রায়হান (বর্ষন),শরীয়তপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে মা ইলিশ শিকার। বুধবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামছুল হক এর নেতৃত্বে মৎস্য কর্মকর্তা মো: গোলাম মোস্তফা কর্তৃক আয়োজিত ভ্রাম্যমান আদালতের অভিযানে চল্লিশ হাজার মিটার কারেন্ট জাল, আশি কেজি মা ইলিশ ও চারটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলেকে আটক নড়িয়া থানা ও নৌ-পুলিশ। জাল গুলো সব পুড়িয়ে দেয়া হয়।আটককৃত জেলেরা হলো মো: ফারুক মাদবর (২০), মো: রফিক (২০), মো: উজ্জল মাদবর (৩৫), শাহাজালাল (২৮), মো: বাবু আকন (১৮), শওকত খান (১৮), জসিম (২১), জাহাঙ্গীর মাদবর (৪৬), নজরুল চৌকিদার (৫৫), সুজন চৌকিদার (২০), মো: সজীব খা (২৫), শওকত আলী (৪০), রতন বেপারী (২০), রফিক মল্লিক (১৫), শহিদুল চৌকিাদর (১৮), রিয়াজুল খা (৩০), ইউনুছ মল্লিক (৫২), ছত্তর বেপারী (২০)।পরে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা লিল্লাহ্ বডিংয়ে বিতরণ ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংশ করা হয়। আটককৃত ১৮ জেলেকে এক মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামছুল হক,এসময় গড়াই নিউজ২৪ শরীয়তপুর প্রতিনিধি আবু রায়হান (বর্ষন) উপস্থিত ছিলেন।

























