কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত

0
3228

গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা,অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচারণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত,পিপিএম ২য় বারের মত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেছেন। কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের এইরকম বীরত্বপূর্ণ কাজের মাধ্যমে সারাজীবন মানুষের সেবা করতে পারে সেই কামনা করছে কুষ্টিয়া জেলা পুলিশ।

গত বছরে নিজেদের পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশের ৪০জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের প্রতিবছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধা ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন।পেশাগত জীবনে সাহসিকতা,বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের বিবেচনায় এ পদক দেয়া হয়। গত বছর ১৮২ জন এ পদক পেয়েছিলেন। এ বছর পুলিশ পদক দেয়ার জন্য প্রায় সাড়ে তিন শ কর্মকর্তার তালিকা করা হয়েছিল।