মঙ্গলবার ওমরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
2221
ওমরার সফরে প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম::পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন। ওমরা পালন শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে ওমরা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।