
→বন্দিনী একাকিত্ব→
কবি: শাহানা পারভিন রেখা
খাঁচার লাভ বার্ডটার মতো বন্দি
মধ্যরাতের ভয়ানক একাকিত্ব,
বহুদিন আগে
এই একাকিত্বকে করেছি বন্দি।
লোহার খাঁচাতে কান্নারত
বন্দিনী
একাকিত্ব,,,,
ওদিকে অলখে আড়চোখে
উপলদ্ধির তাচ্ছিল্যে তাকানো।
উপলদ্ধির স্পন্দনের মায়ায়
জরানো আচ্ছন্ন অবসন্ন
অনূভুতি।
প্রশমিত ভালোবাসা হাজার যোজন;
নির্জনতাই নিজেকে খুঁজি
জ্বালিয়ে জোনাকী প্রদীপ।
নিশাচর আমি;
মর্মর শব্দে হেটে যাই
উদ্দেশ্যহীন তোমার পানে।
একই আকাশের নিচে
চাঁদ দেখ বলে,
আমি রাত জেগে চাঁদকে দেখি।
কল্পনার মায়াজালে প্রেমো আল্পনা,
অসাধারন সুনিশ্চয়
স্মৃতির প্রঙ্গনে ব্যার্থ আলিঙ্গন।
লোহার খাঁচাতে একাকিত্ব
থেকে গেছে বন্দিনীই।

























