শাহানা পারভিন রেখার কবিতা কে আমি?

0
2725
কবি: শাহানা পারভিন রেখা

★★★★কে আমি?★★★★

শাহানা পারভিন রেখা

আকন্ঠ কবিতার শত জনমের

এপারে,

দ্বিধাহীন অন্ত্যমিলে দাঁড়িয়ে আছি ;

বহু সহস্র শতাব্দী

ধরে………………..

নিজেকে বহুবার করেছি প্রশ্ন;

কে আমি?

দ্বৈরথের ফিসফিস

কথোপকথন কালের গহ্বরে…..

আমার স্বপ্নের মমিরা সাদা

কাফনে ঘুরে,

আমার পুরো ঘর ময়।

আমায় ডেকে ডেকে প্রশ্ন করে;

কে তুমি?

ওদের প্রশ্নের উত্তর খুঁজিতেছি…..

খুঁজিতে যেয়ে হৃদয়বৃন্তে অস্ত্রপ্রচার করে

দেখি সেথা হলুূূূদ জখমের তুষার দহন,

দহনেরা আমকে প্রশ্ন করে,

কে তুমি?

আমি ও নিজেকে প্রশ্ন করি,

কে আমি?

সূর্য কিরনে আর স্বপ্নরা আসেনা,

বিবেকহীন সাঁঝবেলার সন্ধ্যাতারারা;

তেজপাতা রঙের বিষাদ সন্ধ্যাতারারা,,,,,,,

ভায়োলিনের অরন্যে সুরের কাঠখড়ে

নেমে আসে সন্ধ্যা খেকো রাত……

বেলকনিটার গ্রিলে মাথা রেখে

দেখি দ্বিগন্তের নীলচে মায়াবী চাঁদ।

জাগ্রত রাতের অপেক্ষার প্রহরের মাঝে,

নিজেকে প্রশ্ন করি,

কে আমি?

অনুমতি পাইনা নিয়মের শাষনে

পরে আছে ভালোবাসাহীন প্রেমের ছাই,

প্রান্ত রজনীতে লুটানো

শাড়ীর আঁচলে ঢাকা

গোপন ঘরে একলা আমি,

কে আমি?

কে আমি?

কে আমি?