আইন সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত

0
2549

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, জাতিসংঘ তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত। বুধবার আসকের কুষ্টিয়া জেলা শাখার বি.সি স্ট্রীটে নিজস্ব কার্যালয়ে আতিকুজ্জামান ছন্দের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

আলোচনা সভায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আতিকুজ্জামান ছন্দ বলেন, আমরা বাস্তব জীবনে চলাফেরার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করি। ঠিক সেইভাবেই নিজেকে কিভাবে সুরক্ষিত রেখে বিচরণ করতে পারি, সেই বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া দরকার। আমরা অতি দ্রæত একটি কর্মশালার আয়োজন করবো এবং সবাইকে সচেতন করার জন্য এই কর্মশালা ভিডিও প্রচার করবো।

তিনি আরো বলেন, নিজেকে সুরক্ষিত রাখার বিষয়ে সবার আগে মাথায় রাখতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমের একাউন্ট সমুহের দিকে। কারণ সাইবার স্পেস থেকে যেন কোন ক্ষতিই হওয়ার সম্ভাবনা এখান থেকেই অনেক বেশি থাকে। এরমধ্যে সবার আগেই যার নাম আসে তা হচ্ছে ফেসবুক। কারণ এই একটি মাধ্যমের একাউন্টের তথ্য দিয়েই আমাদের জীবনের অনেক কিছু ঘটে যাওয়া সম্ভব। যা আমরা সবাই জানি। অসহায় মানুষ কীভাবে আইনি সহায়তা পেতে পারে এইসব বিষয়ে কথা বলেন । যে বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়টা জানা আমাদের জন্য অনেক জরুরী ছিলো। আলোচনার বিষয়বস্তু অদূর ভবিষ্যতেই আইন সহায়তা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় ভোগান্তির শিকার সাধারণ মানুষকে আসক কিভাবে আইনগত সহায়তা দেয় এসব বিষয়ে কথা বলেন সংগঠনটির আইনজীবী সম্পাদক এ্যাডঃ ইমরান হোসেন দোলন। এছাড়াও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বক্তব্য রাখেন আসক এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সালমান শাহেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসকের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক ইলিয়াস খান, সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, মোঃ হাসিবুর রহমান রুবেল, অর্থ সম্পাদক তারেক বিন আজিজ, দপ্তর সম্পাদক আশরাফুল হক টিপু, সদস্য মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফিরোজুর রহমান। এছাড়াও আসকের সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।